Posts

Showing posts from July, 2022
Image
ভর্তিতে বয়স ও সময়  

নতুন শিক্ষাক্রম

Image
  নতুন শিক্ষাক্রমে থাকছে যেসব বিষয়ঃ ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই। তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে। দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন। প্রাথমিকে পড়তে হবে আটটি বই। নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ- ১) ভাষা ও যোগাযোগ, ২) গণিত ও যুক্তি, ৩) জীবন ও জীবিকা, ৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, ৫) পরিবেশ ও জলবায়ু, ৬) বিজ্ঞান ও প্রযুক্তি, ৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ৯) মূল্যবোধ ও নৈতিকতা এবং ১০) শিল্প ও সংস্কৃতি।

SSC, HSC 2022

সর্বশেষ আপডেট ***১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হবে: শিক্ষামন্ত্রী ***আগস্টে বন্যার আশঙ্কায় এক মাস পেছানো হয়েছে ***নভেম্বরের এইচএসসি শুরু হবে: শিক্ষামন্ত্রী ***পরীক্ষার সিলেবাসে কোনো পরিবর্তন আসবে না ***পরীক্ষার সময়সীমা কমিয়ে আনা হতে পারে: শিক্ষামন্ত্রী  https://www.facebook.com/fahimcommercetutorials   https://bangla.bdnews24.com/bangladesh/article2091989.bdnews  
  পড়াশোনায় দ্রুত Improve করার ১০টি সিক্রেট টিপস . ১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য। . ২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে। . ৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে। (খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা") . ৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন। . ৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে। . ৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। . ৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউট...
Image