নতুন শিক্ষাক্রমে থাকছে যেসব বিষয়ঃ ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই। তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে। দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন। প্রাথমিকে পড়তে হবে আটটি বই। নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ- ১) ভাষা ও যোগাযোগ, ২) গণিত ও যুক্তি, ৩) জীবন ও জীবিকা, ৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, ৫) পরিবেশ ও জলবায়ু, ৬) বিজ্ঞান ও প্রযুক্তি, ৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ৯) মূল্যবোধ ও নৈতিকতা এবং ১০) শিল্প ও সংস্কৃতি।